মফস্বল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

  20-06-2026 04:16PM

পিএনএস ডেস্ক: নারী বাদীকে ‘আপনি কি সেই মাল’ বলা বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগের মধ্যেই এ আদেশ জারি করা হয়েছে।শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এফ. এম. ফয়সাল স্বাক্ষরিত এক

শিশু ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

  20-06-2026 02:14PM

পিএনএস ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মহন তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন।শুক্রবার (১৯ জুন) রাত ১২টা ৫০ মিনিটে তিনি সশরীরে মোহনগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেন।অভিযুক্ত মহন তালুকদার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। ধর্ষণের অভিযোগ ওঠার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে চড়াও হলেন সাদুল্লাপুরের এসিল্যান্ড

  20-06-2026 12:54PM

পিএনএস ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।এ ঘটনাকে ঘিরে শুক্রবার (১৯ জুন) দিনভর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দেয়। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, তথ্য সংগ্রহ ও বক্তব্য জানতে সাংবাদিকরা এসিল্যান্ডের কার্যালয়ে গেলে তিনি প্রথমে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা টেবিলে

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে একই পরিবারের চারজন নিহত

  20-06-2026 12:06PM

পিএনএস ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপে নেমে

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক!

  20-06-2026 10:36AM

পিএনএস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করলেন এক আর্জেন্টিনা সমর্থক।জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়।ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার পর শনিবার (২০ জুন) পটুয়াখালী

ফেসবুক লাইভে চাঁদাবাজির অভিযোগ তুলে বিষপানে আত্মহত্যা চেষ্টা

  20-06-2026 03:00AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম নগরের বক্সিরহাট এলাকার এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে বিষপান করেছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।ওই ব্যবসায়ীর নাম স্বপন ঘোষ। তিনি বক্সিরহাট এলাকার ‘স্বপন ঘোষ অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।শুক্রবার (১৯ জুন) নিজ বাসা থেকে ফেসবুক লাইভে এসে বিষপান করেন স্বপন ঘোষ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাকে ভর্তি করেন।বিষয়টি

বোনের বিয়ের দিনই ট্রাকের ধাক্কায় ভাই নিহত

  20-06-2026 02:39AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠান চলাকালে ডাম্প ট্রাকের ধাক্কায় সামির নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্বপাশে ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সামির হাটহাজারী বাসস্ট্যান্ডসংলগ্ন শায়েস্তখাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সামিরের বড় বোনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে উৎসবমুখর পরিবেশ

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  20-06-2026 01:44AM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহিম শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে

সীতাকুণ্ডে মহাসড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

  19-06-2026 11:42PM

পিএনএস ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।শুক্রবার (১৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিল এলাকায় এ ঝটিকা মিছিল হলেও সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় বিকেলে। মিছিলটিতে প্রায় ২০ থেকে ২৫ জন নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সামাজিকযোগাযোগ মাধ্যমে আশরাফ শোভন নামক একটি ফেসবুক আইডিতে

নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়লো সেলফি পরিবহনের বাস

  19-06-2026 11:07PM

পিএনএস ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনের অংশ নদীর তীরের দিকে ঝুলে পড়লেও শেষ পর্যন্ত নদীতে পড়েনি। বিআইডব্লিউটিসির র‌্যাকার দিয়ে বাসটিকে দেড় ঘণ্টা পর নিরাপদে সড়কে তোলা হয়।শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি পরিবহনের একটি বাস ঘাট এলাকায় সিরিয়ালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ট্রিপের সিরিয়াল আসার পর বাসটি ঘাট