ফিলিস্তিনি বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

  09-06-2026 02:30PM


পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) সকালে ইসরায়েলি বাহিনী জেনিন শহর থেকে এক ফিলিস্তিনি নাগরিক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে।

এদিকে সোমবার রাতে ইসরায়েলি সেনারা আল-তাবাকা গ্রামে অভিযান চালিয়ে কয়েকজন বাসিন্দাকে আটক করে। স্থানীয় সূত্রের দাবি, আটক ব্যক্তিদের মারধর করা হলে তারা আহত হন এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।

অন্যদিকে, আজ ভোরে বেইত আমরিন গ্রামে বসতি স্থাপনকারী ইসরায়েলি হামলাকারীরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

এছাড়া ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে অভিযান চালিয়ে আরও চার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অভিযান, গ্রেপ্তার এবং বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী সন্ত্রাসবাদ দমনের অজুহাত দিয়ে আসছে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন