অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৮৯ মামলা, গ্রেফতার ৪২২

  03-07-2026 12:44PM

পিএনএস ডেস্ক: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ঘটনায় ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।‎‎বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।‎‎তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা পুলিশ ৫

ফাঁসির অপেক্ষায় কনডেম সেলে থাকা স্বপ্নার দিন কাটছে যেভাবে?

  30-06-2026 04:43PM

পিএনএস ডেস্ক: ‘জীবনসঙ্গীর পাপে আজ আমার জীবন নিষ্পেষিত। বাবা-মায়ের কথা মেনে সোহেলকে বিয়ে না করলে হয়তো এমন খেসারত দিতে হতো না। জেনেশুনে একজন মাদকাসক্তকে বিয়ে করার এমন করুণ পরিণতিও হয়তো ভোগ করতে হতো না।’ এমন আক্ষেপ করেন কনডেম সেলে ফাঁসির অপেক্ষায় থাকা সম্প্রতি চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যার আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন।কারাগার সূত্র জানায়, কনডেম সেলে কান্নাকাটিতেই দিনের বেশিরভাগ সময় কাটে স্বপ্নার। প্রথম ভেঙে যাওয়া সংসারে রেখে আসা নিজের ছেলে আর মায়ের মুখ মনে করে কাঁদেন

প্রতারণা মামলায় ফের গ্রেফতার তৌহিদ আফ্রিদি

  15-06-2026 01:52PM

পিএনএস ডেস্ক: রাজধানীর ওয়ারী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছে।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, আসামিকে আদালতে হাজির করে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো.

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

  05-06-2026 03:16PM

পিএনএস ডেস্ক: সাভারের আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল ইয়াবা ও হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক ছাত্রদল নেতাও রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।অভিযানে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।বৃহস্পতিবার (০৪ জুন) রাতে ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।ডিএনসি সূত্র জানায়,

মাদক সরবরাহ: ৯ বিভাগীয় মামলার পরও বহাল কারারক্ষী

  05-06-2026 12:33PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কারা কমপ্লেক্স কাশিমপুরে কর্মরত এক কারারক্ষীর বিরুদ্ধে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত কারারক্ষী মো. মশিউর বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কর্মরত। অভিযোগ আছে, তার বিরুদ্ধে একাধিকবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও তিনি এখনো চাকরিতে বহাল আছেন। বিষয়টি নিয়ে কারা প্রশাসন ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৯টি বিভাগীয়

বিত্তশালীদের জিম্মি করে টাকা হাতিয়ে নিত ‘হানিট্রাপ’ চক্র

  30-05-2026 06:26PM

পিএনএস ডেস্ক : পটুয়াখালীর দুমকি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোছা. রাকিবা ওরফে সাদিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাত ২টার দিকে পটুয়াখালী জেলা শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবা দুমকি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফরের স্ত্রী। তার বিরুদ্ধে দুমকি থানার সিআর-১৫/২৬ মামলায় দণ্ডবিধির ৩৪১/৩২৩/৪০৬/৪২০/৩৮৪/৫০৬ (২)

ঢাকায় সৌদি প্রবাসীর খণ্ডিত লাশ: প্রেমিকার বান্ধবীর ‘স্বীকারোক্তি’

  19-05-2026 07:41PM

পিএনএস ডেস্ক: ঢাকায় সৌদি প্রবাসী মোকাররম মিয়ার ৮ টুকরা লাশ উদ্ধারের মামলায় প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনার বান্ধবী হেলেনা বেগম আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।আর হেলেনার মেয়ে কিশোরী হওয়ায় তাকে গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।প্রসিকিউশন বিভাগের এসআই মারুফুজ্জামান বলেন, মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই এনামুল হক মিঠু তাদের আদালতে হাজির করেন। হেলেনা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড এবং হালিমাকে কিশোরী

সরকারি অর্থ খরচ করে মনগড়া উচ্ছেদ অভিযান চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার

  16-05-2026 12:42PM

নিজস্ব প্রতিবেদক : সরকারি অর্থ খরচ করে নিজের মনগড়া উচ্ছেদ অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সিনিয়র সরকারী সচিব মো. খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে। জানা গেছে, গত বৃহস্পতিবার কোনো নোটিশ ছাড়াই নোয়াখালী রেলওয়ে স্টেশনের আশপাশে বেছে বেছে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সরেজমিনে দেখা গেছে, বিগত আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে যেসব বিল্ডিং ঘর তৈরি করা হয়েছিল সেগুলো অক্ষতই রয়ে গেছে। এমন লোক

বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেন পরিচ্ছন্নতাকর্মী, দাবি পুলিশের

  03-05-2026 12:48AM

পিএনএস ডেস্ক: রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে লাগা আগুনটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং ‘উদ্দেশ্যমূলক’ নাশকতা ছিল বলে জানিয়েছে পুলিশ। পাঁচ লাখ টাকার চুক্তিতে বোরখা পরে সেখানে আগুন দেন আসমাউল ইসলাম নামের এক পরিচ্ছন্নতাকর্মী।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শনিবার (০২ মে) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এসব তথ্য জানান। তিনি জানান, শুক্রবার (১ মে)

মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ তরুণ গ্রেফতার

  28-04-2026 01:12AM

পিএনএস ডেস্ক: রাজধানীর মিরপুর এলাকায় পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।রোববার (২৬ এপ্রিল) রাতে মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।ডিবির বরাতে