ইসলাম

১২ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা

  15-07-2026 09:57PM

পিএনএস ডেস্ক: দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ১২ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা (সফর মাসের শেষ বুধবার) দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে।বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।জাতীয় চাঁদ দেখা

আল কোরআনে ধৈর্যের নির্দেশনা

  14-07-2026 06:52PM

পিএনএস ডেস্ক: মানবজীবনে আনন্দ-বেদনা, ভয় এবং ক্রোধের মুহূর্ত আসবেই। জীবনের একমাত্র নিশ্চয়তা হলো এর অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তার মাঝে একমাত্র প্রশান্তি ও স্থিতিশীলতা খুঁজে পাওয়া যায় মহান আল্লাহর স্মরণে। পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী, ধৈর্য ধারণ করা কেবল একটি গুণ নয়, বরং এটি ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ রূপ, যার মাধ্যমে একজন মুমিন আল্লাহর ইচ্ছার প্রতি নিজেকে পূর্ণভাবে সমর্পণ করে।ধৈর্য ও এর মাহাত্ম্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০টি বিশেষ আয়াত নিচে আলোচনা করা হলো:১. সৎকর্মশীলদের পুরস্কার: ‘ধৈর্য ধারণ

মুসলিম সভ্যতায় মরক্কোর অবদান

  07-07-2026 02:28PM

পিএনএস ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দাপ্তরিক নাম ‘কিংডম অব মরক্কো’। ইসলামের ইতিহাসে মরক্কো মাগরিব নামে পরিচিত। এর উত্তরে ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক সাগর, দক্ষিণে পশ্চিম সাহারা এবং পূর্বে আলজেরিয়া অবস্থিত। মরক্কো বৈচিত্র্যময় ভূপ্রকৃতির অধিকারী। এতে রয়েছে সুউচ্চ আটলাস পর্বতমালা, উর্বর উপকূলীয় সমভূমি, সাহারা মরুভূমি এবং দীর্ঘ উপকূল। মরক্কোর অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলো—ফসফেট ও সারশিল্প, কৃষি, পর্যটন, মোটরগাড়ি ও উত্পাদনশিল্প, সমুদ্রবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি। দেশটির আয়তন

জেদ্দায় প্রদর্শিত হচ্ছে পবিত্র কোরআনের বিরল সংগ্রহ

  05-07-2026 12:27PM

পিএনএস ডেস্ক: সৌদি আরবের ঐতিহাসিক জেদ্দা শহরের আল-বালাদ এলাকায় অবস্থিত রেড সি মিউজিয়ামে (লোহিত সাগর জাদুঘর) পবিত্র কোরআনের বেশ কিছু বিরল সংস্করণের প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীর মাধ্যমে লোহিত সাগর ও সমুদ্রপথে আসা হজযাত্রীদের শত বছরের ঐতিহাসিক সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে।জাদুঘরের একটি বিশেষ প্যাভিলিয়নে প্রাচীন ও মূল্যবান কোরআনের কপি, ইসলামিক বই, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং মানচিত্র প্রদর্শন করা হচ্ছে। এই মানচিত্রগুলো একসময় সমুদ্রপথে মক্কায় আসা হজযাত্রীদের পথপ্রদর্শক হিসেবে ব্যবহৃত হতো।এই

যে ১০ গুনাহকে তুচ্ছ ভাবা হয়, অথচ পরিণতি ভয়াবহ

  04-07-2026 12:50PM

পিএনএস ডেস্ক: মানুষের স্বভাব হলো বড় গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করা, কিন্তু এমন অনেক গুনাহ আছে, যেগুলোকে আমরা তেমন গুরুত্ব দিই না। ‘এটুকু করলে কী হবে!’, ‘সবাই তো করছে’ কিংবা ‘পরে তওবা করে নেব’- এমন ভাবনা থেকেই অনেক সময় মানুষ এমন কাজ করে বসে, যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়।রাসুলুল্লাহ (স.) ছোট মনে করা গুনাহ সম্পর্কে সতর্ক করে বলেছেন, ‘তোমরা তুচ্ছ মনে করা গুনাহ থেকে সাবধান থাকো। কারণ এগুলো মানুষের ওপর একত্রিত হতে হতে তাকে ধ্বংস করে দেয়।’ (মুসনাদ আহমাদ)তাই কোনো গুনাহকেই

শিশুর নিরাপত্তায় ইসলামের শিক্ষা

  01-07-2026 12:51PM

পিএনএস ডেস্ক: শিশুরা ফুলের মতো। তারা সমাজের সবচেয়ে কোমল ও স্পর্শকাতর অংশ। মা-বাবা, অভিভাবক, পরিবার ও সমাজের ভুল সিদ্ধান্ত ও অসচেতনতার কারণে শিশুর জীবন বিপন্ন হয়। বর্তমান বিশ্বে, বিশেষ করে আমাদের সমাজে শিশুরা হত্যা, অপহরণ, নির্যাতন ও বিভিন্ন ধরনের সহিংস অপরাধের শিকার হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। ইসলামের শিক্ষা হলো, শিশুর জীবন ও ভবিষ্যৎ রক্ষা করা।সবচেয়ে শঙ্কার বিষয় হলো, দিন দিন শিশুর প্রতি মানুষের সহানুভূতি, মমতা ও স্নেহ যেন কমে যাচ্ছে। অথচ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ছোটদের স্নেহ করে

২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু

  01-07-2026 11:08AM

পিএনএস ডেস্ক: ২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।বুধবার (০১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।বার্তায় আগ্রহীদের উদ্দেশ্যে বলা হয়, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন করুন। সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।এর আগে গত ২৯

আহলুস সুন্নাহর দৃষ্টিতে কারবালা ট্রাজেডি

  27-06-2026 01:23PM

পিএনএস ডেস্ক: সুন্নি ইসলামে ইয়াজিদের অবস্থান নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি রয়েছে। অনেকেই মনে করেন, ইয়াজিদ সম্ভবত সুন্নিদের কাছে সম্মানিত বা নির্দোষ ব্যক্তি। এটি পুরোপুরি ভুল ধারণা। ইমাম আহমদসহ (রহ.) অন্যান্য সুন্নি অনুসরণীয় আলেমরা স্পষ্টভাবে বলেছেন, ‘কোনো মুসলিম ইয়াজিদকে ভালোবাসতে পারে না।’ কোনো সুন্নি স্কলারের কাছেই ইয়াজিদ পবিত্র বা সম্মানিত কেউ নয়। বিতর্কটা হলো আমরা তাকে কতটা মন্দ বলব বা লানত দেব কি দেব না।সুন্নি মুসলিমদের কাছে কারবালা ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটি ট্র্যাজেডি। আজ এমন

মুহাররম ও আশুরার ফজিলত – করণীয় আমল এবং বর্জনীয় কুসংস্কার

  26-06-2026 01:20PM

পিএনএস ডেস্ক: হিজরি সনের প্রথম মাস মুহাররম। কুরআনে বর্ণিত চারটি হারাম মাস বা সম্মানীত মাস হচ্ছে জিলকদ, জিলহজ্জ, মুহাররম ও রজব। এই চার মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ। সকল পাপাচার অন্যান্য মাসে যেমন নিষিদ্ধ, এমাসে আরো কঠোর ভাবে নিষিদ্ধ। হাদীস শরীফে মুহাররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে।কুরআন ও হাদীস দ্বারা মুহাররম মাসের মর্যাদা ও ফজিলত সুসংহত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে মুসলিম সমাজে আশুরার গুরুত্ব ও তাৎপর্য উপরে উল্লেখিত তাৎপর্যের ব্যতিক্রম। বর্তমানে শিয়া

আশুরার দিন ১০ মহররমের বিশেষ মর্যাদার প্রকৃত কারণ

  26-06-2026 12:25PM

পিএনএস ডেস্ক: আশুরার দিন তথা ১০ মহররম ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দিন গুরুত্বের সঙ্গে রোজা রেখেছেন এবং সাহাবিদেরও রোজা রাখতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রমজান মাসের রোজা ও আশুরার দিনের রোজার মতো অন্য কোনো রোজাকে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি। (সহিহ বুখারি: ২০০৬)১০ মহররম রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, এ