চিত্র-বিচিত্র

মানুষের মতো সাধারণ গাণিতিক হিসাব করতে পারে জিরাফ

  04-07-2026 02:40PM

পিএনএস ডেস্ক: মানুষ বা শিম্পাঞ্জি নয়, এবার সাধারণ গাণিতিক হিসাব কষে বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়েছে লম্বা গলার প্রাণী জিরাফ। বার্সেলোনার একদল গবেষকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জিরাফেরা সংখ্যার হিসাব রাখতে পারে। এমনকি কোনো পাত্রে খাবারের পরিমাণ কমলে বা বাড়লে তারা সেই পরিবর্তনও সহজে বুঝতে পারে।ইউনিভার্সিটি অব বার্সেলোনা, ইউনিভার্সিটি অব লিপজিগ এবং ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব ইভোল্যুশনারি অ্যানথ্রোপলজির গবেষকেরা যৌথভাবে এই গবেষণা চালিয়েছেন। তাঁরা বার্সেলোনা চিড়িয়াখানার চারটি জিরাফের ওপর

খাবার পেয়ে দোকানে পুরো পরিবার নিয়ে হাজির হরিণ!

  03-07-2026 03:00PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্স শহরের হরসটুথ স্টোরে কর্মরত ছিলেন লরি জোনস। একদিন হঠাৎ তিনি দেখেন, একটি বুনো হরিণ একেবারে স্বাভাবিক ভঙ্গিতে দোকানের মূল দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। হরিণটি দোকানের সানগ্লাস আর খাবারের তাকের পাশ দিয়ে এমনভাবে হাঁটছিল, যেন জায়গাটি তার বেশ পরিচিত।পরিস্থিতি সামাল দিতে লরি একটি পিনাট বার হাতে নেন। সেটি দেখিয়ে ধীরে ধীরে হরিণটিকে দোকানের বাইরে নিয়ে যান। মনে হয়েছিল, সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু মাত্র ৩০ মিনিট পর ঘটল আরও মজার ঘটনা।

এক কলার দাম লাখ টাকা

  22-06-2026 11:31AM

পিএনএস ডেস্ক: সাদা দেয়ালে ধূসর ডাক্ট টেপ দিয়ে আটকানো একটি পাকা কলা। একবার দেখলে অনেকের কাছেই এটি নিছক কৌতুক বা মজার বিষয় মনে হতে পারে। কিন্তু শিল্পজগতে এই কলার মূল্য লাখ লাখ টাকা। আর সেই কারণেই সম্প্রতি আবারও আলোচনায় এসেছে ইতালীয় ভিস্যুয়াল শিল্পী মাউরিজিও ক্যাটেলান–এর বিখ্যাত শিল্পকর্ম ‘কমেডিয়ান’।টাটকা কলা, তাই নিয়মিত বদলাতে হয়পূর্ব ফ্রান্সের সেন্টার পম্পিদু-মেটজ–এ প্রদর্শিত ‘কমেডিয়ান’ কোনো পাথর, ধাতু বা রেজিন দিয়ে তৈরি নয়। এটি সত্যিকার অর্থেই বাজার থেকে কেনা একটি টাটকা কলা। কোনো

দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার মায়ের

  08-06-2026 12:41PM

পিএনএস ডেস্ক: শৈশব থেকেই যাদের মা-বাবা জেনে এক ছাদের নিচে বড় হয়েছেন, হঠাৎ এক দিন জানতে পারেন তারা তার জৈবিক বাবা-মা নন। এরপর তার অজান্তেই বদলে ফেলা হয় জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও সরকারি কাগজপত্রে থাকা দত্তক বাবা-মায়ের নাম। তারপর একসময় বাসা থেকে বের করে দেওয়া হয়। নিজের শেকড়, আত্মপরিচয়ের সন্ধানে বর্তমানে এক অনিশ্চিত জীবন পার করছেন ক্লাউডিয়া চৌধুরী। তার একটাই প্রশ্ন—আমি আসলে কে?জন্মের পর থেকেই ডা. শিপ্রাকে মা এবং ডা. ওবায়দুরকে বাবা হিসেবেই জেনে বড় হয়েছেন ক্লাউডিয়া। কিন্তু ২০২৩ সালের ৭ জুন

উগান্ডার এক কৃষকের ১২ স্ত্রীর ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি!

  07-06-2026 11:38AM

পিএনএস ডেস্ক: আজকের ব্যস্ত জীবনে সন্তান নেওয়ার সিদ্ধান্তই যেখানে অনেক দম্পতির জন্য কঠিন হয়ে উঠেছে, সেখানে আফ্রিকার এক কৃষককে ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। কারণ তার পরিবার যেন একটি ছোট গ্রামের সমান। ঘটনাটি পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার। সে দেশের কৃষক মুসা হাসাহিয়া কাসেরা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন ‘বিশ্বের সবচেয়ে ফারটাইল পুরুষ’ হিসেবে।বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, মুসার রয়েছে ১২ জন স্ত্রী, ১০২ সন্তান এবং ৫৭৮-র বেশি নাতি-নাতনি। বিশাল এই পরিবার নিয়েই এখন আন্তর্জাতিক গণমাধ্যম ও

মাথা ছাড়াই যে মুরগি বেঁচে ছিল আড়াই বছর!

  06-06-2026 01:26PM

পিএনএস ডেস্ক: বিশ্বে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটছে, যার বেশিরভাগ অনেকেই জানেন না। তবে এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষ মনে রাখেন যুগের পর যুগ ধরে। কেউ বলেন অলৌকিক, কেউ খোঁজেন বৈজ্ঞানিক ব্যাখ্যা। তেমনই একটি ঘটনা ঘটে যায় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্রুইটাতে।এখানকার বাসিন্দা ওলসেন। তার পারিবারিক একটি মুরগির খামার ছিল। সেদিন বাজারে নেওয়ার জন্য ওলসেন মুরগি জবাই করছিলেন। এর মধ্যে একটি মুরগি আশ্চর্যজনকভাবে মাথা কাটার পরও দৌড়াচ্ছিল। ওলসেন ব্যাপারটিকে স্বাভাবিকভাবেই নেন। কারণ

শটগান দিয়ে নারীকে গুলি করল কুকুর!

  29-05-2026 05:09PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় কুকুরের ছোড়া গুলিতে কাছে থাকা এক নারী আহত হয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনওপি নিউজ-২ জানিয়েছে, স্কটসব্লাফের পুলিশ একটি কনভিনিয়েন্স স্টোর থেকে শটগানের গুলির শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা একটি ট্রাক দেখতে পায়, যার একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।একজন নারীর বাহুতে শটগানের ছররা লেগেছে। দুপুরের কিছুক্ষণ পর ঘটনাটি ঘটে, যখন যানটি ২০০২ অ্যাভিনিউ আই-এ অবস্থিত ‘শর্ট স্টপ’ নামের একটি গ্যাস স্টেশন ও কনভিনিয়েন্স স্টোরে এসে থামে বলে

সাঙ্গু নদীতে ধরা পড়লো ১৫ কেজির বাঘা আইড়

  26-05-2026 02:18AM

পিএনএস ডেস্ক: বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাফাকুম থেকে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। রোববার (২৪ এপ্রিল) দিনগত রাতে নাফাকুম খাল থেকে মাছটি ধরা হয়।স্থানীয়রা জানায়, রেমাক্রি এলাকা থেকে একদল মৎস্য শিকারী নাফাকুম এলাকায় মাছ ধরতে যান। সেখানে জাল ফেলার এক পর্যায়ে জালে বড় মাছ পড়ার লক্ষণ টের পান তারা। পরে কয়েকজন পানিতে ঢুব দিয়ে রশি দিয়ে বেধে ওপরে তোলেন মাছটি।জেলেদের জালে ধরা পড়া বিরল মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।স্থানীয়রা আরও জানান, এক সময়ব সাঙ্গু নদীতে মাঝে মধ্যে

কুমিরের পেট থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার

  06-05-2026 10:27PM

পিএনএস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ এক হোটেল মালিকের দেহাবশেষ মিলেছে একটি বিশালাকার কুমিরের পেট থেকে। প্রায় ১৫ ফুট লম্বা ওই কুমিরটি বিশেষ অভিযানে নদী থেকে ধরে আকাশপথে সরিয়ে নেওয়ার পর কেটে দেখা যায় ভয়াবহ এই দৃশ্য। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে প্রবল বন্যার স্রোতে ভেসে গিয়ে কুমিরে ভরা কোমতি নদীতে পড়ে যান হোটেল মালিক গ্যাব্রিয়েল বাতিস্তা (৫৯)। সেখানেই তিনি কুমিরের আক্রমণের শিকার হন।উদ্ধারকারী দল কয়েকদিন ধরে ওই ‘মানুষখেকো’

দড়ি বেয়ে নেমে বিশাল কুমির নিয়ন্ত্রণে আনলেন পুলিশ কর্মকর্তা!

  06-05-2026 06:41PM

পিএনএস ডেস্ক : কুমির ধরতে হেলিকপ্টারে অভিযান! শুনলে মনে হতে পারে, মশা মারতে কামান দাগা! সম্প্রতি এমনই এক বিস্ময়কর অভিযান চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক পুলিশ কর্মকর্তা। কিন্তু, কুমির ধরতে কেন এত আয়োজন?সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বন্যার পানিতে একজন ব্যবসায়ী (হোটেল মালিক) নিখোঁজ হন। সেই ব্যবসায়ীকে খুঁজতে পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন জোহান পটগিটার এক দুঃসাহসিক অভিযান চালান। কুমিরে ভরা নদীর মাঝখানে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে, প্রায় ৫০০ কেজি ওজনের একটি বিশাল কুমিরকে বেঁধে ফেলেন তিনি।কয়েকদিন আগে