আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

  11-06-2026 06:47PM

পিএনএস ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য দুই হাজার ১৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করেন।

এর আগে ২০২৫-২৬ অর্থ বছরে আইন ও বিচার বিভাগের জন্য দুই হাজার ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এবারের বাজেটে সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাব করা হয়েছে ২৯১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাব করা হয়েছিল ২৫০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম বাজেট। অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা বিগত অর্থবছরের তুলনায় এক লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন