এবার আলোচনায় মৌসুমীর 'বিচ্ছেদ বেদনা', যা বললেন ওমর সানী

  06-06-2026 09:20PM

পিএনএস ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। বেশ কয়েক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এবার এ অভিনেত্রীর পরিচালিত চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। করোনা মহামারির সময় শুটিং শুরু হওয়া এ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।

দীর্ঘ বিরতির পর ফের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী পরিচালনায় ফিরেছেন। সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ পেয়েছে। তবে সিনেমাটি কবে নির্মিত হয়েছে এবং এতে কারা অভিনয় করেছেন সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিএফডিসি প্রকাশিত নথি অনুযায়ী, ‘বিচ্ছেদ বেদনা’ নির্মিত হয়েছে প্রিয়জন কথাচিত্রের ব্যানারে। সিনেমাটির প্রযোজক আবদুর রহমান।

এ অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তার স্বামী ও অভিনেতা ওমর সানী জানান, সিনেমাটির কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘আমি মৌসুমীর সঙ্গে কথা বলেছি। যতদূর মনে পড়ে ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছিল। মৌসুমী পরিচালনা করেছিলেন। বাকিটা প্রযোজক বলতে পারবেন। প্রযোজকের নাম দেখে পুরোনো কাজটির কথা মনে পড়েছে। প্রায় ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছিল। মৌসুমী এটি পরিচালনা করেছেন। বাকি কাজ সম্পর্কে প্রযোজক ভালো বলতে পারবেন। ’

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন