অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

  21-07-2026 09:09PM

পিএনএস ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনে দুই জনপ্রিয় তারকার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া কথিত অপ্রীতিকর ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। খবর প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন এই দুই তারকা। এমনকি তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে সময়ের সঙ্গে অভিনেতার অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণে বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিচ্ছেদের আগে চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে অভিনেতাকে আনফলো করেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কে এই তারকা জুটি, তা জানতে আগ্রহ দেখান নেটিজেনরা। নানা সূত্র মিলিয়ে সম্ভাব্য কয়েকটি নামও সামনে আসতে থাকে।

আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম। সম্প্রতি অনুপমা ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেছেন। একই সঙ্গে তিনি নিজের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।’ এই পোস্টকে ঘিরেও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

তবে এসব আলোচনা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনুপমা কিংবা ধ্রুব। ফলে পুরো বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি; এটি মূলত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

উল্লেখ্য, অনুপমা পরমেশ্বরন ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমা থেকেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন