যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলো ইরান

  12-06-2026 11:44PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের দ্বারপ্রান্তে আছে— এমন একটি বার্তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়া ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমও চুক্তির কিছু ধারা প্রকাশ করেছে। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির ধারেকাছেও এখনো যায়নি।

আরাগচি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত চুক্তি চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ সংবাদমাধ্যমে এসব বিষয় নিয়ে খবর প্রকাশ না করাই উচিত হবে।

তিনি বলেছেন, “জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখতে, সব বিষয় যথাসময়ে জনসাধারণের সামনে প্রকাশ করা হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর গত ৮ এপ্রিল মার্কিনি ও ইরানিদের মধ্যে যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও গত এক সপ্তাহে তিনদিন রক্তক্ষয়ী সংঘাত হয়। এরপর থেকে আবারও দুই দেশ চুক্তির দিকে যাচ্ছে।

সূত্র: সিএনএন

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন