ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে হামলা করলো ইসরায়েল

  08-06-2026 11:15AM


পিএনএস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের হামলার জবাবে ইসরায়েল এই হামলা চালাল।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে বৈরুতে হামলার প্রতিবাদে গতকাল রবিবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এই হামলার পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি ইসরায়েলকে পাল্টা হামলা না চালাতে আহ্বান জানান।



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন