আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

  15-06-2026 11:48AM


পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভিডিওতে তাকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে হাঁটতে দেখা যায়।

সোমবার (১৫ জুন) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় পলককে ট্রাইব্যুনাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় আশপাশে থাকা কয়েকজনকে ভিডিওটি ধারণ করতে দেখা যায়, যা পরে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রকাশিত ভিডিওকে কেন্দ্র করে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে এবং নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায় ব্যবহারকারীদের মধ্যে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন