কিশোরী বয়সে ডিম্বাশয়ের ক্যান্সার, যা করণীয়

  15-06-2026 12:29PM


পিএনএস ডেস্ক: ডিম্বাশয়ের ক্যান্সার যখন ডিম্বাণু বা ovum-এ হয় তখন তাকে Dysgerminoma বলে।
কখন কীভাবে এই ক্যান্সারের উৎপত্তি হয়?

এই ক্যান্সারের গোড়া পত্তন হয় গর্ভকালীন সময়ে ভ্রূণ অবস্থায়। DNA mutation-এর কারণে স্বাভাবিক কোষ না হয়ে ক্যান্সারে পরিণত হয়।

কোন বয়সে এই ক্যান্সার বেশি হয়?
ক্যান্সার যে কোনো বয়সেই হতে পারে। তবে এটি ২০ বছরের নিচে মেয়েদের বেশি হয়। সবেচেয়ে বেশি হয় ১০-১২ বছর বয়সে।

উপসর্গ কী?
l পেটব্যথা lপেটে চাকা অনুভব করা।
l শ্বাসকষ্ট l ঘন ঘন প্রস্রাব হওয়া।
l অকাল বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো; আগে শুরু হওয়া যার নাম Precautions Puberty.
l জন্মগত অসুখ Turner's syndrome, klinteltei’s syndrome- এ এই ক্যান্সার বেশি হয়।

রোগ নির্ণয়
l শারীরিক পরীক্ষা
l টিউমার মার্কার –LFP, BhcG, LDH.
l পুরো পেটের আলট্রাসনোগ্রাফি
l CT Scan of whole abdomen.
l MRF of whole abdomen
l PET CT Scan

চিকিৎসা
l কাউন্সেলিং l সার্জারি l কেমোথেরাপি
l রেডিওথেরাপি।

কাউন্সেলিং:
l রোগী যেহেতু ছোট তাই বাবা-মাকে ভালোভাবে বোঝাতে হবে।
l এই ক্যান্সারের চিকিৎসা সার্জারি।
l প্রাথমিক স্টেজে অপারেশন করলে সম্পূর্ণ নির্মূল হয়।
l পরবর্তী সময়ে বাচ্চা হতে কোনো অসুবিধা হয় না।
l সার্জারির পরে কেমোথেরাপি লাগবে।

ফলো আপ–
l ৫ বছর পরপর সারাজীবন ফলো-আপে থাকতে হবে।

[লেখক : গাইনি, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যান্সার ও ল্যাপারোস্কোপিক সার্জন



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন