বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে: আইনমন্ত্রী

  19-07-2026 09:36PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের আইন মেনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিচারব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমার মাথায় ঢুকছে না কারণ উনি বলছেন বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী। উনি বলছেন, যেকোনো সময় বাংলাদেশে ঢুকতে পারেন। উনি দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বরে ঢুকবেন। ভালো কথা কিন্তু আপনার মৃত্যুদণ্ডে আপনি আপিলে ডিলে কনডুলেন্সে কীভাবে খণ্ডাবেন সেটা চিন্তা করেন না। বিচারের মুখোমুখি করার জন্য অন্য যে মামলাগুলো আছে...আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি।’

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমরা তাকে আনার চেষ্টা করছি। এই বিচারে নিজেকে নিরপরাধ প্রমাণ করার একটা অবলিগেশন তারও তার রয়ে গেছে আদালতের সামনে। আমরা অপেক্ষায় আছি উনি আসবেন। উনাকে আইন সঙ্গতভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায় আমরা সেটাই করবো।

তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আইনি প্রক্রিয়ার বাইরে কোনো পদক্ষেপ নিচ্ছি না। জুলাই গণহত্যার ৬টি মামলার বিচার হয়েছে। একটি মামলার রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে।

এসময় আছিয়া হত্যা মামলা দ্রুত হাইকোর্টে নিষ্পত্তি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মাগুরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের এমপি মো. মনোয়ার হোসেন খাঁন, মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আহমেদ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মজিদ, সিনিয়র অ্যাডভোকেট রোকনুজ্জামান খান প্রমুখ।

সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর। মত বিনিময় সভায় জেলা জজ আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন