জাতীয়

কুড়িল বিশ্বরোডে সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

  21-06-2026 01:57AM

পিএনএস ডেস্ক: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহী মো. ইমন হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করে।নিহত ইমনের বাবা টিপু সুলতান জানান, আমার ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুপুরের দিকে কুড়িল বিশ্বরোডে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি তাকে

রাতে ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে

  20-06-2026 11:25PM

পিএনএস ডেস্ক: ঢাকা ও আশপাশের এলাকায় আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং

শক্তিশালী দেশ গড়ার জন্য প্রস্তুত হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

  20-06-2026 07:08PM

পিএনএস ডেস্ক: শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।(২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করব। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে সবাই চিনবে। শিশুদের মেধা বিকাশে সব

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরকে সতর্ক সংকেত

  20-06-2026 06:19PM

পিএনএস ডেস্ক: রাতের মধ্যে দেশের ১০ জেলার ওপর দিয়ে অস্থায়ী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এ সময়। শনিবার (২০ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

  20-06-2026 05:35PM

পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।রোববার (২১ জুন) শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আজ শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু,আক্রান্ত হাজারের কাছাকাছি

  20-06-2026 04:58PM

পিএনএস ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৬ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮০ শিশুর।শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু। হামের উপসর্গে ৬ শিশুই ঢাকায় মারা গেছে। আর এক

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

  20-06-2026 04:20PM

পিএনএস ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগস্ট মাসেই টানা চারদিনের ছুটির একটি বড় সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামনে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) এই উৎসবের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।এর সঙ্গে সপ্তাহান্তের দুইদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাঝখানের মাত্র একদিনের ব্যবধানে এই দীর্ঘ অবকাশের সম্ভাবনা দেখা দিয়েছে।ঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর নির্ধারিত সাধারণ ছুটি। এর

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

  20-06-2026 03:39PM

পিএনএস ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে— এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।যদিও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, ক্যামেরাগুলো বর্তমানে পুরোপুরি সচল রয়েছে। কারওয়ান বাজার এলাকায় কারিগরি কারণে সাময়িক বিঘ্ন ঘটলেও তা দ্রুত মেরামত করা হয়েছে। ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, ইঁদুরে তার কেটে ফেলায় একদিনের জন্য দুই সিগন্যালের এআই ক্যামেরা বন্ধ ছিল।সামাজিক

৯ বছরেও নিজ দেশে ফেরার পথ খোলেনি, অপেক্ষায় ১২ লাখ রোহিঙ্গা

  20-06-2026 01:41PM

পিএনএস ডেস্ক: নিরাপদে নিজভূমিতে ফেরার আশায় দিন গুনছেন বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা ১২ লাখের বেশি রোহিঙ্গা। প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও তাদের সেই প্রত্যাশা এখনো অধরাই। একদিকে মিয়ানমারের চলমান সংঘাত ও অস্থিতিশীলতা, অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে আসার কারণে রোহিঙ্গা সংকট নতুন করে জটিল হয়ে উঠছে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস।বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সংঘাত, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রতি সংহতি জানাতে দিবসটি পালিত হলেও কক্সবাজারের

পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন

  19-06-2026 09:53PM

পিএনএস ডেস্ক : আবারও বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। আর মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী জারি করেন। সংশোধিত বিধিমালা