পিএনএস ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক অপর একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় এবং ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে একজন বাসযাত্রী নিহত হয়েছেন।
পিএনএস/এএ
ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০
16-06-2026 07:18PM

