মফস্বল

‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি’

  21-06-2026 03:05AM

পিএনএস ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের এক শিশুকে পানিভর্তি বালতিতে চুবিয়ে হত্যার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত এক কিশোরী নিজেই থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার (২০ জুন) দুপুরে কালীগঞ্জ থানায় এসে ওই কিশোরী ডিউটি অফিসারের কাছে দাবি করে, ‘আমি শিশু আরিশাকে বালতির পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন।’ পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরী কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার রাজপাড়া গ্রামের বাসিন্দা। সে একটি বিদ্যালয়ের নবম শ্রেণির

গাইবান্ধায় নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজ

  21-06-2026 02:18AM

পিএনএস ডেস্ক: সম্প্রতি নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট বিভাগ থেকে তাকে ক্লোজ করা হয়।শনিবার (২০ জুন) সন্ধ্যায় ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন। গত ১৭ জুন রাতের একটি ঘটনায় গতকাল শুক্রবার (১৯ জুন) তাকে ক্লোজ করা হয়।স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ট্রাফিকের দায়িত্ব পালনের

নারী বাদীকে ‌‘মাল’ বলে সম্বোধন, অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

  21-06-2026 01:08AM

পিএনএস ডেস্ক: বরগুনায় অ্যাসিড মামলার এক নারী বাদীকে আপত্তিকর ভাষায় ‘আপনি সেই মাল’ বলে সম্বোধনের অভিযোগ মো. এনামুল হক নামের এক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বরগুনার পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে ওই ওসিকে।শনিবার (২০ জুন) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এফ. এম. ফয়সালের স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে ওসি এনামুল হককে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।অফিস

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

  20-06-2026 11:55PM

পিএনএস, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, একই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে ছোট বোন রহিমা ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও

নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

  20-06-2026 10:24PM

পিএনএস ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জহির হোসেন (৪০) নামের আরও একজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত নূর হোসেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে এবং আহত জহির একই গ্রামের হাসান গাজীর ছেলে।নিহত নূরের ভাই আমজাদ হোসেন জানান, সকালে নূর হোসেনসহ কয়েকজন নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় বসে ছিলেন। এ সময় বৃষ্টি শুরু

আজ যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

  20-06-2026 10:01PM

পিএনএস ডেস্ক: বর্ষপঞ্জির পাতায় আষাঢ়ের প্রথম সপ্তাহ অতিবাহিত হতে চললেও প্রকৃতিতে আষাঢ়ের বৃষ্টির দেখা নেই। দু’একদিন সামান্য বৃষ্টিপাত হলেও তাপপ্রবাহ থেকে মুক্তি মেলেনি। মৃদু তাপপ্রবাহের মধ্যে শনিবার (২০ জুন) যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় দেড় মাস ধরেই যশোরে টানা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন।যশোর বীরশ্রেষ্ঠ মতিউর

বেড়েছে তিস্তা নদীর পানি, বন্যার আশঙ্কা

  20-06-2026 08:10PM

পিএনএস ডেস্ক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে তিস্তা তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় পানির

কালিগঞ্জে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার

  20-06-2026 07:46PM

পিএনএস ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও পার্টি অফিসের সামনে থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।শনিবার (২০ জুন) সকাল ৭টার দিকে আগুন দেখতে পায় নেতাকর্মীরা। বিকেল তিনটা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে

যশোরে ৩১টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

  20-06-2026 05:40PM

পিএনএস, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৩১ টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় স্বর্ণ বহনের অভিযোগে পাচারকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকালে যশোর- নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, ঢাকা থেকে একটি প্রাইভেট কারযোগে স্বর্নের চালান বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য আনা

পীর ‘সেজে’ জঙ্গলে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি!

  20-06-2026 04:40PM

পিএনএস ডেস্ক: প্রায় দুই বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বসবাস গ্রামের শতবর্ষী কবরস্থান এলাকার জঙ্গলে আস্তানা গড়ে তুলেছেন গয়াছ মিয়া (৩৫) নামে এক হত্যা মামলার প্রধান আসামি।মাথায় সাদা পাগড়ি, হাতে লোহার রড- নিজেকে ‘স্বপ্নে আদিষ্ট পীর’ পরিচয় দিচ্ছেন গয়াছ মিয়া। স্থানীয়রা বলছেন, এই আস্তানা ঘিরে চালানো হয় মাদকসেবন ও নানা অসামাজিক কর্মকাণ্ড।জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা গয়াছ মিয়া প্রায় এক বছর ধরে গ্রামের শতবর্ষী পঞ্চায়েতি