পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সমঝোতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা যুদ্ধ অবসান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করার পর বাজারে সরবরাহ সংক্রান্ত উদ্বেগ কমে যায়। এর ফলে তেলের দামে পতন দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে নেমে আসে। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে দাঁড়ায় ৭৫.৮১ ডলার প্রতি ব্যারেলে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই পথ পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে আশঙ্কা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে।
পিএনএস/এমএইউ
বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে, যুদ্ধবিরতি চুক্তিতে স্বস্তি
18-06-2026 11:03AM

