সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত; নিহত ১৪

  28-06-2026 06:50PM

পিএনএস ডেস্ক: সৌদি আরবের রাস তানুরা শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।

আজ রবিবার (২৮ জুন) স্থানীয় সময় সকালে তেল উৎপাদন সংস্থা আরামকোর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, হেলিকপ্টারে ১৪ আরোহী ছিলেন। তাদের সবাই প্রাণ হারিয়েছেন। যারমধ্যে সৌদির নাগরিকও আছেন।

কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো সেটি সেটির কারণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “"নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তারা যেন শহীদি মর্যাদা পান, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি আমরা।"

ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১১

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় তোম্বলেইন শহরের কাছে বেসামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এই দুর্ঘটনায় বিমানের অন্তত ১১ যাত্রী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালের দিকে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের তোম্বলেইন শহরের বিমানবন্দরের কাছে বেসামরিক বিমান বিধ্বস্তে অন্তত ১৩ আরোহীর প্রাণহানি ঘটেছে। স্থানীয় পুলিশ বলেছে, বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পর উদ্ধারকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বিমান দুর্ঘটনার পর তোম্বলেইন বিমানবন্দরের আশপাশের এলাকা কঠোরভাবে এড়িয়ে চলতে বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে, বিমানটি আকাশ থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়তে যাওয়া একদল মানুষকে বহন করছিল। তবে বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে।

তবে কী কারণে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে তোম্বলেইন পুলিশ। এই ঘটনার বিস্তারিত জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন