পিএনএস ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দামেস্কের জাস্টিস প্যালেসের কাছের একটি কফি শপে এ বিস্ফোরণ হয়। এতে চারজন নিহত হয়েছেন হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা সানা।
এরআগে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছিল, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে তারা তখন নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি।
সিরিয়ার সরকারি টিভি আল-ইখবারিয়াতে জানানো হয়েছে, হামলার ধরন সম্পর্কে এখনো স্পষ্ট ধারনা পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্য দামেস্কের আল-মাজরাহর আল-নাসের সড়কের একটি ক্যাফেতে এ বিস্ফোরণ ঘটে। এটি রাজধানীর অন্যতম ব্যস্ততম জায়গা।
দামেস্ক থেকে আলজাজিরার সাংবাদিক জানিয়েছেন, বিস্ফোরণে ক্যাফেটে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নিরাপত্তাবাহিনী এটি এখন ঘিরে রেখেছে।
চারজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন। ক্যাফেতে কে বা কারা হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।
পিএনএস /এএ
দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, নিহত ৪
02-07-2026 08:10PM

