হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

  10-06-2026 04:33PM


পিএনএস ডেস্ক: হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মারা গেছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯ জন।

বুধবার (১০ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৯ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে ৮২ হাজার ০২৯ জনে পৌঁছেছে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৬৩ হাজার ১৪৫ জন।

এতে আরও জানানো হয়, সন্দেহজনক হামে এখন পর্যন্ত ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ৯২ জন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন