হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু,আক্রান্ত হাজারের কাছাকাছি

  20-06-2026 04:58PM


পিএনএস ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৬ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮০ শিশুর।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু। হামের উপসর্গে ৬ শিশুই ঢাকায় মারা গেছে। আর এক শিশু মারা গেছে বরিশালে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মৃত্যু ৬৭৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯১ হাজার ৭৮৯শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ শিশুর। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৭৩৮ শিশু।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭১ হাজার ৯৭০ শিশু বাড়ি ফিরেছে।



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন