পিএনএস, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৩১ টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় স্বর্ণ বহনের অভিযোগে পাচারকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার সকালে যশোর- নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, ঢাকা থেকে একটি প্রাইভেট কারযোগে স্বর্নের চালান বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্ততে চৌকস বিজিবি দল চালানটি আটক করতে সক্ষম হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণ যশোর কোতোয়ালি থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
স্বর্ণ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি কর্মকর্তা।
পিএনএস/এএ
যশোরে ৩১টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
20-06-2026 05:40PM

