আর্জেন্টিনার খেলা দেখতে বের হয়ে যুবক নিখোঁজ

  10-07-2026 01:07AM

পিএনএস ডেস্ক: রাজধানীর ফকিরাপুলের এক হোটেল থেকে আর্জেন্টিনার খেলা দেখতে বের হয়ে মামুনুর রশিদ (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ওই হোটেলের কর্মচারী।

মামুনুর রশিদ হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের ছুরে রহমানের ছেলে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তার মামা শায়েস্তাগঞ্জ বাজারের কাশফুল কনফেকশনারীর কর্মচারী রুবেল আহমেদ।

রুবেল আহমেদ জানিয়েছেন, মামুনুর রশিদ ঢাকার ফকিরাপুল এলাকার একটি হোটেলে কর্মরত। মঙ্গলবার (৭ জুলাই) রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বের হন তিনি। এর পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

যদি কোনো ব্যক্তি মামুনুর রশিদের সন্ধান পান, তাহলে ০১৭৯২-৩৭৭৪১২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন