বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত: এনসিপি

  11-06-2026 11:21PM

পিএনএস ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বাজেটকে একটি উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১১ জুন) এনসিপির ছায়া বাজেট কমিটি প্রধান ড. আতিক মুজাহিদ এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রায় দুই দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ দশমিক ৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব।

ড. আতিক মুজাহিদ বলেন, আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন