খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

  11-06-2026 10:47PM

পিএনএস ডেস্ক: খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে আগুন লাগে।

হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে ছুটে আসছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ১৬ তলা ভবনের উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে।

খুলনা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, আমাদের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন