হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

  14-06-2026 11:10AM

পিএনএস ডেস্ক: টানা দুই জয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টিম টাইগার্স।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করবে স্বাগতিকরা। খেলা শুরু হবে বেলা ১১টায়।

শেষ ম্যাচের একাদশে আসতে যাচ্ছে দুই পরিবর্তন। সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্রামে দেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকেও।

দুই জনের বদলে নতুন করে দলে এসেছেন শেখ মেহেদী এবং শরিফুল ইসলাম। এ ছাড়া মিরাজের অবর্তমানে দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়া দলও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। অজিদের আজকের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন বেন ডোয়ারশুইস এবং অলি পিক। দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্ট এবং নাথান এলিস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুপার কনোলি, মার্নাস ল্যাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, অলি পিক, রাইলি মেরেদিথ, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস ও অ্যাডাম জাম্পা।



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন