খেলাধূলা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  21-06-2026 05:42PM

পিএনএস ডেস্ক : ওয়ানডেতে নাকানিচুবানি খাওয়ানোর পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছেই হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ স্বাগতিকদের তেমন পাত্তাই দেয়নি সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে লড়াই করে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে তৃতীয় ম্যাচে একেবারেই নাস্তানাবুদ অবস্থা টাইগারদের। বাংলাদেশকে উড়িয়ে দিল অজিরা।রোববার (২১ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করে বাংলাদেশ। জবাব

শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  21-06-2026 04:34PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।রোববার (২১ জুন) দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দিকেই ব্যাটিং ধস নামে।ইনিংসের শুরুতে ওপেনিং জুটি ভাঙে রানআউটে। এরপর দ্রুতই আরও দুই

বাংলাদেশি ব্রাজিলপ্রেমীদের সাড়া দিলেন নেইমার

  21-06-2026 01:11PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা আর ব্রাজিল প্রীতি নতুন কোনো ঘটনা নয়। তবে এবার ব্রাজিলে বসেই সেই ভালোবাসার খোঁজ পেয়েছেন খোদ সেলেসাও তারকা নেইমার জুনিয়র। রাজধানী ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের ব্রাজিলের সমর্থনে করা একটি ভিডিওতে নিজে লাইক দিয়ে সাড়া দিয়েছেন এই তারকা ফুটবলার।শনিবার (২০ জুন) সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ চলাকালীন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খেলা দেখার জন্য জড়ো হন হাজারো সমর্থক। সেখানে গোল উৎসবের এক

৪৬ বছর বয়সে আবারও ফুটবলে ফিরছেন রোনালদিনিও

  21-06-2026 11:29AM

পিএনএস ডেস্ক: ৪৬ বছর বয়সে আবার আলোচনায় ফিরলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিও। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন সাবেক এই ব্যালন ডি’অর জয়ী ও বিশ্বকাপজয়ী তারকা।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মায়ামিতে চুক্তিতে সই করার কথা রোনালদিনিওর। বিশ্বকাপ উপলক্ষে এমনিতেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বিষয়টি নিয়ে এএফপির কাছেও নিশ্চিত করেছে চুক্তির ঘনিষ্ঠ একটি সূত্র।এই চুক্তি নিয়ে গাজেত্তাকে

৫-১ এ জয়, ৫-১ এ হার: বিশ্বকাপে সুইডেনের নাটকীয় যাত্রা

  21-06-2026 10:32AM

পিএনএস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রতিটা ম্যাচই যেন একেকটি নতুন চিত্রনাট্য। তবে ২০০৬ বিশ্বকাপে সুইডেনের যাত্রাটা যেভাবে মোড় নিল, তা বোধহয় কোনো চিত্রনাট্যকারও লিখতে পারতেন না। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়ে যারা বিশ্বজয়ের হুঙ্কার দিয়েছিল, ঠিক পরের ম্যাচেই ডাচ ঝড়ের সামনে উড়ে দিয়ে নিজেরা হারল ৫-১ ব্যবধানেই।গ্রুপ ‘এফ’ এর প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের আক্রমণভাগের যে গতি আর গোল করার ক্ষুধা দেখা গিয়েছিল, তাতে ফুটবল পণ্ডিতেরা এই দলটিকে নিয়ে বড় বাজি

জার্মানির জালে আইভরি কোস্টের গোল

  21-06-2026 02:43AM

পিএনএস ডেস্ক: প্রথমার্ধে আইভরি কোস্টের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে পারছে না জার্মানি। উল্টো ৩০ মিনিট হতেই গোল হজম করে বসেছে তারা। ম্যাচের ১১ মিনিটে গোলরক্ষকের অসাধারণ দক্ষতায় রক্ষা পায় আইভরি কোস্ট! জসুয়া কিমিচের দারুণ ক্রস খুঁজে নেয় কাই হাভার্টজকে। আর্সেনালের এই ফরোয়ার্ড শক্তিশালী হেড নেন, আর বলটি নিচের কোণ দিয়ে জালে ঢোকার পথেই ছিল। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রতিক্রিয়া দেখান ইয়াহিয়া ফোফানা। নিচে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় বলটি বাইরে ঠেলে দেন তিনি।২২ মিনিটে আবারও গোলের কাছাকাছি

১৭ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে গেলো নেদারল্যান্ডস

  20-06-2026 11:33PM

পিএনএস ডেস্ক: হাউস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। ব্রায়ান বব্বেইর জোড়া গোলে ১৭ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে গেলো নেদারল্যান্ডস।ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম গোল করে ডাচরা। ব্রব্বেই পাস দেন তিজ্জানি রেইনডার্সের কাছে। রেইনডার্স দ্রুত বল দিয়ে দেন বাম দিকে থাকা কোচি গ্যাকপোর কাছে। লিভারপুল তারকা সামনে এগিয়ে মাথা তুলে বক্সে একটি নিচু ক্রস পাঠান, আর সেখানে অপেক্ষায় থাকা ব্রায়ান ব্রব্বে কাছ থেকে নিখুঁত সাইড-ফুট শটে বল জালে জড়িয়ে দেন!দুর্দান্ত মুভ, এক স্পর্শে

ম্যাচ শুরু হতে না হতেই গোল নেদারল্যান্ডসের

  20-06-2026 11:28PM

পিএনএস ডেস্ক: হাউস্টন স্টেডিয়ামে ম্যাচ মাত্র শুরু হয়েছে। দুই দল মাঠের পজিশন ঠিকভাবে নিতে না নিতেই এগিয়ে গেলো নেদারল্যান্ডস, ম্যাচের পঞ্চম মিনিটেই।ব্রব্বেই পাস দেন তিজ্জানি রেইনডার্সের কাছে। রেইনডার্স দ্রুত বল দিয়ে দেন বাম দিকে থাকা কোচি গ্যাকপোর কাছে। লিভারপুল তারকা সামনে এগিয়ে মাথা তুলে বক্সে একটি নিচু ক্রস পাঠান, আর সেখানে অপেক্ষায় থাকা ব্রায়ান ব্রব্বে কাছ থেকে নিখুঁত সাইড-ফুট শটে বল জালে জড়িয়ে দেন!দুর্দান্ত মুভ, এক স্পর্শে আক্রমণ গড়া, ব্রব্বেইর ক্লিন ফিনিশ! নেদারল্যান্ডস ১-০

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না লিটন ও তাসকিন

  20-06-2026 08:43PM

পিএনএস ডেস্ক : আগামী ১৬, ১৮ ও ১৯ জুলাই জিম্বাবুয়ে সফরে থাকবে বাংলাদেশ দল। তবে সফরের অধিনায়ক লিটন কুমার দাস ও পেসার তাসকিন আহমেদ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে জানা গেছে। এ সময়ে তারা দুইজন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিবেন। ইতিমধ্যে তারা এ ব্যাপারে বিসিবির অনুমতিও পেয়েছেন।লিটন-তাসকিন ছাড়াও এলপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: লুলা দা সিলভা

  20-06-2026 04:06PM

পিএনএস ডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চলমান ইনজুরি ও ফিটনেস সংকট নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নেইমারকে তিনি অভিহিত করেছেন বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় হিসেবে।শুক্রবার (১৯ জুন) বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগ-সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এক শিশুকে প্রেসিডেন্ট লুলা জিজ্ঞেস করেন, বর্তমানে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? শিশুটি নেইমারের নাম নিলে প্রেসিডেন্ট মজা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো