গোলশূন্য প্রথমার্ধ শেষ করলো ফ্রান্স-সেনেগাল

  17-06-2026 02:34AM

পিএনএস ডেস্ক: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্স ও সেনেগালের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়ে তোলে তারা। তবে সেনেগালের রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। ফলে ফরাসিদের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয়।

অন্যদিকে পাল্টা আক্রমণে কয়েকবার ফ্রান্সের রক্ষণকে চাপে ফেলেছিল সেনেগালও। তবে শেষ মুহূর্তে সঠিক ফিনিশিংয়ের অভাবে তারাও গোল আদায় করতে পারেনি।

ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন দাঁড়ায় ০-০। দ্বিতীয়ার্ধে জয়ের লক্ষ্যেই আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে দুই দলকে। বিশেষ করে ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপ্পের দিকে থাকবে সমর্থকদের বাড়তি নজর, কারণ একটি গোল পেলেই তিনি স্পর্শ করবেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ড।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন