অস্ট্রেলিয়া দল দেখলেই বোঝা যাচ্ছে, তারা সিরিজটা হালকাভাবে নেয়নি: শান্ত

  24-07-2026 08:05PM

পিএনএস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যে অজিরা শক্তিশালী দল ঘোষণাও করেছে। যা দেখে মনে হতেই পারে মোটেও টাইগারদের হালকাভাবে দেখছে না অস্ট্রেলিয়া দল। একই সুর শোনা গেল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও।

আজ শুক্রবার নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, ‘সাধারণত তো বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনও দেখিনি। সাধারণত আমাদের সঙ্গে খেলার সময়ই হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। তবে আমি বলব যে এটা একটা অর্জন।’

অজিদের বিপক্ষে এই সিরিজকে দারুণ সুযোগ হিসেবেই দেখছেন শান্ত। তিনি মনে করেন বাংলাদেশের উচিত সেখানে ভালো ক্রিকেট খেলা। পাশাপাশি টেস্ট দল হিসেবে বাংলাদেশ নিজেদের একটি অবস্থান তৈরি করতে পেরেছে।

শান্ত বলেন, ‘এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ যে ওই দলের বিরুদ্ধে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব যে, এই টেস্ট দলটা নিয়ে ইতোমধ্যেই আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। কারণ আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে, তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন