চকরিয়ায় বাড়ির ওপর পাহাড় ধসে চাচাতো ভাই-বোন নিহত

  09-07-2026 11:31AM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়ির ওপর পাহাড়ধসে চাচাতো দুই ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোকসেনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার মো. কাজলের মেয়ে রোমা আক্তার (১৫) ও আব্দুল মজিদের ছেলে মো.তৌসিফ (১০)। আহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন