মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

  09-07-2026 09:35AM

পিএনএস ডেস্ক: আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ ঘিরে বিতর্ক এখনও থামেনি। এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

একটি জনপরিবহন-বিষয়ক বক্তব্যের মাঝেই তিনি হালকা হাস্যরসের ভঙ্গিতে ম্যাচটির প্রসঙ্গ টেনে বলেন, ‘গতকাল মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে—এ কথা বন্ধুদের সঙ্গে একমত হওয়াও এর (সময় সাশ্রয়ের) একটি অর্থ।’

বক্তব্যে তিনি বলেন, বাসে করে কর্মস্থলে যাতায়াত করলে উল্লেখযোগ্য সময় সাশ্রয় হয়। সেই অতিরিক্ত সময় পরিবারকে দেওয়া যায়, সন্তানের খেলাধুলা নিয়ে কথা বলা যায় এবং বন্ধুদের সঙ্গে আগের দিনের ম্যাচ নিয়ে আলোচনা করা যায়। এই প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন যে, ‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে।’

মেয়রের এই মন্তব্য মিশর শিবিরের আগের অভিযোগেরই প্রতিধ্বনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের কোচ এবং খেলোয়াড় রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন।

যদিও বিতর্ক অব্যাহত রয়েছে, তবুও ফলাফল অপরিবর্তিত। মিশরের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে, আর আর্জেন্টিনা এগিয়ে গেছে টুর্নামেন্টের পরবর্তী ধাপে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন