পিএনএস ডেস্ক: জামালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার নান্দিনা মুদিপাড়া এলাকার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এক ব্যক্তির নাম মো. বিল্লাহ হোসেন (৫০)। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পিএনএস/এএ
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
22-07-2026 09:23PM

