কুষ্টিয়া স্টেশনে বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ

  26-07-2026 12:03AM

পিএনএস ডেস্ক: কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছে‌লে‌কে ছুরিকাঘাতের অভিযোগে উঠে‌ছে ট্রেনের কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫) আহত হয়েছেন।

শফিউল আলম সুমন জানান, তিনি অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে টেনে উঠছিলেন। এ সময় ট্রেনের একজন স্টাফ তাদের বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে ছুরিকাঘাত করেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় ট্রেনের লোকমাস্টার ও পরিচালক সেখান থেকে পালিয়ে যান। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা চরম ভোগা‌ন্তিতে প‌ড়েন।

স্টেশন মাস্টার ইতি খাতুন বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়।’’ খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর র‌শিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

এরপর প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন