গাবতলীতে মাদক নির্মূল কমিটি ঘোষণা এলাকাবাসীর

  19-07-2026 04:28PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার গ্রামীণ জনপদে মাদকের বিস্তার ঠেকাতে একাট্টা হয়েছেন সাধারণ জনতা। সুস্থ সমাজ বিনির্মানে সামাজিক জনসচেতনতা বাড়াতে মাদক নির্মূলে গ্রাম কমিটি গঠন করা হচ্ছে। উপজেলার চকসদু গ্রামে ইতোমধ্যে একটি কমিটি আত্মপ্রকাশ করেছে।

সম্মিলিত উদ্যোগ, পারিবারিক নজরদারি ও প্রশাসনের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়তে চান এলাকাবাসী। শনিবার বাদ এশা চকসদু জামে মসজিদে বৈঠক করা হয়। এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ও যুব সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সর্বসম্মতিক্রমে গাবতলী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরনবী প্রামানিক সভাপতি ও সাবেক বিএনপি নেতা মতিউর রহমান কামালকে সাধারণ সম্পাদক করে চকসদু গ্রামে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি, এই প্রত্যয়ে গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন কমিটির নেতারা। উপস্থিত ছিলেন সাংবাদিক হাকীম আব্দুল গনি মন্ডল।

মাদক নির্মূল কমিটির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ।সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জহরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আব্দুস সালাম আকন্দ এবং কোষাধ্যক্ষ ছনি। এছাড়া রফিকুল ইসলাম ফটু, এএম রশিদ আতাউর, হযরত আলী প্রামাণিক, মকবুল হোসেন মোল্লা, শাহ আলম সাকিদার, আবু বক্কর আনছার, আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম চান, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম পুটু, রমজান আলী প্রামাণিক, রফিকুল ইসলাম তোতা, আব্দুর রহিম টুকু, নুরুল ইসলাম নুরু ও হায়দার আলীকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

গ্রামবাসীর বৈঠকে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি পরিবার, সমাজসহ দেশের ভবিষ্যতও হুমকির মুখে ফেলে। মাদকের কারণে পারিবারিক অশান্তি, অপরাধ প্রবণতা, শিক্ষার অবনতি ও তরুণ সমাজের নৈতিক অধঃপতন ঘটছে। এজন্য মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন