পিএনএস ডেস্ক: পরিবেশে সুরক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আমদানি ব্যয় কমিয়ে এক শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় এক লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ঢাকা ও বিভাগী শহরসমূহে শিল্প-কারখানার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ‘সার্কলার ফিউচার মডেল’ বাস্তবায়নে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ড আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে এক শতায়শ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) মূলত বাড়ি, অফিস বা কারখানার দূষিত বর্জ্য জল (পয়ঃবর্জ্য) সংগ্রহ করে। এর প্রধান কাজ হলো ক্ষতিকর রাসায়নিক, কঠিন বর্জ্য ও রোগজীবাণু দূর করে সেই জলকে ব্যবহারের উপযোগী বা পরিবেশে নিরাপদে নির্গমনযোগ্য করে তোলা, যা পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করে।
পিএনএস/রাআ
পরিবেশ সুরক্ষায় কমছে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমদানি ব্যয়
12-06-2026 10:28AM

