নীলক্ষেত ও সায়েন্সল্যাবে বিজিবি-পুলিশ মোতায়েন

  15-07-2026 01:23PM


পিএনএস ডেস্ক: এইচএসসি পরীক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে সতর্কতাস্বরূপ রাজধানীর নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি এবং সায়েন্সল্যাব মোড়ে পুলিশের ৫০ জনের বেশি সদস্য অবস্থান নিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে এসব এলাকায় এমন চিত্র দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন