আরও এক গোল, ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

  15-07-2026 02:28AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দুর্দান্ত রক্ষণ আর পেনাল্টি থেকে মিকেল ওইয়ারজাবালের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলো স্পেন। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কিলিয়ান এমবাপের ফ্রান্স।

আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছে স্পেন। ফ্রান্সের মরিয়া চেষ্টা হলো, যেভাবেই হোক সমতায় ফেরা। এরপর জয়ের চিন্তা।

শুরু থেকেই দু’দলই উচ্চগতির ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্পেন। নবম মিনিটে দানি ওলমোকে বক্সের ঠিক বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও। তবে সেই ফ্রি-কিক থেকে কোনো সুবিধা নিতে পারেনি লা রোহারা।

২০ মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। বাম দিক থেকে মার্ক কুকুরেয়ার উঁচু ক্রস নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন ফরাসি ডিফেন্ডার লুকা দিন। কিন্তু বল ক্লিয়ার করতে গিয়ে লামিনে ইয়ামালকে জোরে লাথি মারেন তিনি। কোনো দ্বিধা না করে স্পট কিকের নির্দেশ দেন রেফারি।

২১ মিনিটে পেনাল্টি নিতে এসে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে বল জালে জড়িয়ে দেন মিকেল ওইয়ারজাবাল। মাইক মেনিয়াঁ সঠিক দিক অনুমান করলেও স্প্যানিশ ফরোয়ার্ডের জোরালো শট ঠেকাতে পারেননি। চলতি বিশ্বকাপে এই প্রথমবারের মতো পিছিয়ে পড়ে ফ্রান্স।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় দিদিয়ের দেশমের শিষ্যরা। ১৬ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণে এমবাপে প্রায় একা গোলমুখে চলে যাচ্ছিলেন, কিন্তু পাও কুবারসি ও আয়মেরিক লাপোর্তে সময়মতো ফিরে এসে বিপদ সামাল দেন।

৪২ মিনিটে ফ্রান্স সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ তৈরি করে। রাবিওর বাড়ানো বল ধরে এমবাপে স্পেনের রক্ষণ ভেঙে এগিয়ে গেলেও গোলরক্ষক উনাই সিমন দ্রুত বেরিয়ে এসে অসাধারণ দক্ষতায় বল ক্লিয়ার করে দেন।

অন্যদিকে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন। মেনিয়াঁর ভুল পাস থেকে বল পেয়ে দানি ওলমো ব্যাকহিল পাসে ইয়ামালকে সুযোগ করে দেন। ইয়ামালের কাটব্যাক থেকে ফাবিয়ান রুইজ শট নিতে গেলেও শেষ মুহূর্তে দারুণ ব্লক করে দলকে রক্ষা করেন দায়ো উপামেকানো।

প্রথমার্ধে আরেকটি বড় ধাক্কা খায় ফ্রান্স। ২৯ মিনিটে পিঠে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। তার পরিবর্তে নামেন ম্যাক্সেন্স লাখ্রোয়া।

স্পেনের রক্ষণও ছিল দুর্দান্ত। বিশেষ করে লাপোর্তে ও কুবারসি একের পর এক আক্রমণ প্রতিহত করে এমবাপে-ওলিসেদের হতাশ করেন। যোগ করা সময়েও রাবিওর পাল্টা আক্রমণ সাহসী হেডে থামিয়ে দেন লাপোর্তে।

৪৫+৬ মিনিটে প্রথমার্ধের শেষ বাঁশি বাজান রেফারি। ওইয়ারজাবালের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। এখন দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে ফ্রান্সকে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, অন্যদিকে এই লিড ধরে রেখে ফাইনালে ওঠার লক্ষ্য থাকবে লা রোহার।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন