নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

  14-06-2026 12:41AM

পিএনএস, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহতদের ছাতারপাইয়া বাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আসিফ ও আরিফ। তারা আপন দুই ভাই। তারা দুজন সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির মো. আলমের ছেলে। মো. আলম পেশায় অটোরিকশাচালক।

আহত ব্যক্তি হলেন- একই এলাকার শাওন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সেনবাগ থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তারা থানায় ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।



পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন