বেনাপোলে কোটি টাকার ভারতীয় পন্য জব্দ, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

  22-06-2026 09:52PM

পিএনএস, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের স্থলবন্দর বেনাপোল বাজার এলাকা থেকে কাগজপত্র বিহীন কোটি টাকা মূল্যের ট্রাক ভর্তি ভারতীয় শাড়ি থ্রি পিচ ও কসমেটিকসের চালান জব্দ করেছে বিজিবি। এসময এক কাষ্টমস কর্মকর্তাসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

বিজিবি ও বন্দর সংশ্লিষ্টর্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২২ জুন) রাত ১ টার দিকে বেনাপোল বাজারর দূর্গাপুর মোড় অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় বিভিন্ন ধরনের পন্য জব্দ করা হয়। এসময় কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বেনাপোল কাষ্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত সহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান বিজিবি।

সোমবার সন্ধায় বিজিবি অধিনায়ক জানান , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে ভারতীয় শাড়ি থ্রি পিচ ও কসমেটিকসের চালান জব্দ করা হয়েছে।

ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়। দিরভর চলে গননা। এসময় ট্রাকে থাকা চালক, হেলপার ও কাষ্টম কর্মকর্তা ইন্দ্রজিৎের কাছে মালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে ট্রাক খুলে বিপুল পরিমাণ ভারতীয় পন্যের চালান জব্দ করা হয়।

এ ঘটনায় ট্রাক চালক মহসিন আলী হেলপার জাহিদ হাসান ও সহকারি রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিতকে আটক করা হয়েছে। আটককৃত পন্যের মুল্য কোটি টকার উর্ধ্বে হবে বলে জানান বিজিবি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন