পিএনএস, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের পাঁচপীর নামক স্থানে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মোঃ নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও ছেলে মোঃ আব্দুল্লাহ (৩)।
আহত মোটর সাইকেল চালক মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩২) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দশমাইল হাইওয়ে থানার এসআই জিল্লুর রহমান জানায়, মোঃ নাজমুল ইসলাম স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে মোঃ আব্দুল্লাহকে মোটরসাইকেলে নিয়ে ভোরে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়া হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে পিছন থেকে ঠাকুরগাঁওগামী মাছের পিকআপ ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে। এসময় পিকআপটি মা ও ছেলের শরীরের উপর তুলে দেয়।
বীরগঞ্জ থানার কর্ত্যব্যরত রাত্রিকালীন হাইওয়ে ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই দেবাশীস রায় জানায় সংবাদ পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই, ভোরের কারনে জনগণ না থাকায় পিকাপটি পালিয়ে যায়। সড়কের যান চলাচলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আবু বক্কর সিদ্দীক জানায়, মা ও ছেলে ২ জন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় এবং আহত নাজমুল ইসলাম চিকিৎসাধীন রয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহনে আইন মামলা দায়ের করা হয়েছে।
পিএনএস/এএ
বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
07-07-2026 08:15PM

