বিলে গোসলে নেমে একসঙ্গে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

  16-07-2026 04:04PM

পিএনএস ডেস্ক : নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩ ), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিস পিরয়ড শুরু হয়। এ সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদরাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। ওই সময় এক ছাত্রী পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে এগিয়ে যায় বাকি ৫ ছাত্রী। ওই সময় তাদের মধ্যে ৩ জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশু মৃতের খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনের লাশ পেয়েছি। শুনেছি আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন