নাটোরের গুরুদাসপুরে পেট্রোল পাম্পে আগুন

  14-07-2026 08:43PM

পিএনএস ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে একটি মিনি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের কয়েকটি দোকানও পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার নাজিরপুর গোডাউন মোড়ে অবস্থিত 'মেসার্স নুরু এন্টারপ্রাইজ' নামের মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ পেট্রোল পাম্পটিতে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মিনি পেট্রোল পাম্পে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের আরও ২-৩টি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন