বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন

  27-06-2026 10:37AM

পিএনএস ডেস্ক: ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যা মুহূর্তের মধ্যেই ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। যদিও এখনো ভূমিকম্পের সঠিক সময় ও স্থান আগাম নির্ভুলভাবে জানার প্রযুক্তি আবিষ্কৃত হয়নি, তবে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনেক ক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে কয়েক দশ সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া সম্ভব। এই অল্প সময়ই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ তৈরি করে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল চালু করেছে ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্টস সিস্টেম’। এই ফিচার

পণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়াল অ্যাপল ও মাইক্রোসফট

  26-06-2026 07:11PM

পিএনএস ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যাপক প্রসারের মধ্যে মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে নিজেদের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও মাইক্রোসফট। শুক্রবার (২৬ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার অ্যাপল ম্যাক ও আইপ্যাড সিরিজের দাম বাড়িয়েছে। এর ফলে জনপ্রিয় কয়েকটি মডেলের দাম ২০ শতাংশ বা তারও বেশি বেড়েছে।যুক্তরাষ্ট্রে এখন বেস মডেলের

এই অ্যাপের ফাঁদে পড়লেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

  26-06-2026 02:20AM

পিএনএস ডেস্ক: স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করার সময় সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ। সাইবার অপরাধীরা এখন ভুয়া অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যাংক হিসাব ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পেতেছে। প্রযুক্তিবিষয়ক একটি প্রতিবেদনে উঠে এসেছে, ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটি ভয়ংকর ম্যালওয়্যার, যা মুহূর্তেই ব্যবহারকারীদের আর্থিক তথ্য চুরি করতে সক্ষম।সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, হ্যাকাররা বিভিন্ন ভুয়া ওয়েবসাইট তৈরি করে

পৃথিবীর পাশ দিয়ে শনিবার ছুটে যাবে বিশাল গ্রহাণু

  24-06-2026 09:18PM

পিএনএস ডেস্ক: আগামী শনিবার পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে একটি বিশাল গ্রহাণু। তবে এতে পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি নেই। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) জানিয়েছে, উপযুক্ত পরিবেশ থাকলে দূরবীক্ষণ যন্ত্র কিংবা শক্তিশালী বাইনোকুলারের সাহায্যে গ্রহাণুটি দেখা যাবে।সংস্থাটির তথ্য অনুযায়ী, গ্রিনিচ সময় শনিবার সকাল ১১টা ১৪ মিনিটে ‘(১৫২৬৩৭) ১৯৯৭ এনসি১’ নামের গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ ৬০ হাজার কিলোমিটার দূরত্ব দিয়ে অতিক্রম করবে। এই দূরত্ব পৃথিবী ও চাঁদের মধ্যকার গড় দূরত্বের ছয় গুণেরও বেশি। ফলে

এআই ভাইরাস! আক্রান্ত হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস

  24-06-2026 05:08PM

পিএনএস ডেস্ক: কম্পিউটার ভাইরাস এতদিন ছিল এক ধরনের ডিজিটাল চোর। কিন্তু এবার সেই চোরের হাতে যেন উঠে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্ক। সে শুধু চুরি করে না, আগে ঘর মাপে, তালা দেখে, দুর্বল জানালা খুঁজে বের করে, তারপর আক্রমণের পথ বানায়।কানাডার গবেষকদের নতুন এআই-ওয়ার্ম সেই কারণেই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলেছে। কারণ এটি শুধু ভাইরাস নয়। এটি এমন এক ডিজিটাল কীট, যা শুধু ছড়ায় না এটি শেখে, বাধা পেলে থেমে যায় না, বরং ফিরে আসে নতুন কৌশলে ।গবেষকেরা যে নতুন ধরনের ম্যালওয়্যার পরীক্ষা

২ হাজার বছরের পুরোনো আঙুরের বীজে মিলল আধুনিক মদের সূত্র

  15-06-2026 02:52AM

পিএনএস ডেস্ক: ইতালির তুসকানির প্রাচীন কূপ থেকে উদ্ধার হওয়া প্রায় দুই হাজার বছর পুরোনো আঙুরের বীজের ডিএনএ বিশ্লেষণ করে আধুনিক ওয়াইন তৈরির ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, রোমান সাম্রাজ্যের সুসংগঠিত কৃষি ব্যবস্থা আজকের ওয়াইন উৎপাদন পদ্ধতির বিকাশে বড় ভূমিকা রেখেছিল।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্কের নেতৃত্বে পরিচালিত গবেষণায় আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বর্তমানে লাল সানজিওভেসে ওয়াইনের জন্য বিশ্বজুড়ে পরিচিত তুসকানির কিয়ান্তি অঞ্চলে একসময় প্রধানত সাদা আঙুরের

১ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হল ফেসবুক

  12-06-2026 09:27PM

পিএনএস ডেস্ক: প্রায় এক ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ সেবা। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই এসব প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী।শুক্রবার (১২ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম আবার স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।এর আগে আজ সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বিশ্বজুড়ে মেটার এই জনপ্রিয়

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারের সার্ভার ডাউন

  12-06-2026 08:21PM

পিএনএস ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে। কেন বা কী কারনে এমনটা হল তা এখন জানা যায় নি।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭:৩০টার দিকে এমনটি ঘটে।সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না।আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার

ফেসবুক মেসেঞ্জারের চ্যাট হিস্ট্রি ডাউনলোড করবেন যেভাবে

  09-06-2026 01:17PM

পিএনএস ডেস্ক: ডিজিটাল যোগাযোগের এই যুগে আমরা মেসেঞ্জারে অগণিত গুরুত্বপূর্ণ তথ্য, আবেগঘন মুহূর্ত বা স্মৃতি জমা রাখি। অনেক সময় প্রয়োজনীয় কোনো তথ্য খুঁজে পেতে দীর্ঘদিনের চ্যাট হিস্ট্রি স্ক্রল করা বেশ কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা ডেটা হারিয়ে যাওয়ার ঝুঁকি থেকেও অনেকে নিজেদের চ্যাটের ব্যাকআপ রাখতে চান। ফেসবুকের অফিশিয়াল 'ডাউনলোড ইউর ইনফরমেশন' (Download Your Information) ফিচারটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার মেসেঞ্জার চ্যাটের সম্পূর্ণ হিস্ট্রি একটি

বিশ্বকাপে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

  06-06-2026 06:52PM

পিএনএস ডেস্ক : কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফিফা ফুটবল বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এই বিশ্বমঞ্চের উন্মাদনাকে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মাঝে আরও আনন্দদায়ক ও উপভোগ্য করে তুলতে একাধিক চমকপ্রদ নতুন ফিচার চালু করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে যৌথ অংশীদারিত্বে আনা এই বিশেষ আপডেটগুলোর মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে ফুটবলভক্তদের চ্যাটিং ও ম্যাচ নিয়ে আলোচনার অভিজ্ঞতাকে আরও