শিক্ষা

জবির অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাস-ছাড়া করলেন শিক্ষার্থীরা

  17-07-2026 03:00AM

পিএনএস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে আন্দোলনরত শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের সামনে কয়েক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে তিনি তার অর্থনীতি বিভাগের অফিস থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্য, ছাত্রদল, ছাত্রশক্তি ও বিভিন্ন বিভাগের

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  17-07-2026 01:19AM

পিএনএস ডেস্ক: বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত ১২টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা

  16-07-2026 11:00PM

পিএনএস ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে পদ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাবেক-বর্তমান সভাপতিসহ তিন ছাত্রনেতা।বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সই করা প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। সেখানে ৩০ সদস্যবিশিষ্ট সেক্রেটারিয়েট এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদে আরও ১৩ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।কমিটিতে কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়

  16-07-2026 07:04PM

পিএনএস ডেস্ক: চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রাজধানীর মাইলস্টোন কলেজের টিসি পাওয়া সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়া এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ জুলাই) তুরাগ থানায় এ জিডি করা হয়। জিডিতে আবেদনকারী হিসেবে মাইলস্টোন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

  16-07-2026 05:59PM

পিএনএস ডেস্ক : দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি অধিদফতরের সাধারণ প্রশাসন শাখার এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে স্ব-স্ব অঞ্চল ও দফতরের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই তদারকি নিশ্চিত করতে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

  15-07-2026 10:37PM

পিএনএস ডেস্ক: বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে দ্বিতীয় দফায় আলটিমেটাম দিয়েছে।তাদের দাবি, আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যথায় বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ করা হবে।বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ কর্মসূচি ঘোষণা করেন

বৈরি আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারাদের আবার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

  15-07-2026 07:06PM

পিএনএস ডেস্ক: ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন থাকায় পরীক্ষার্থীদের ওই দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে।বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।সংসদে দেওয়া

সচিবালয়ের অভিমুখে 'লংমার্চ' শিক্ষার্থীদের

  15-07-2026 04:42PM

পিএনএস ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার পর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিলসহ সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিয়ে টিএসসি অতিক্রম করে শিক্ষা মন্ত্রণালয়ের

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  15-07-2026 02:34PM

পিএনএস ডেস্ক: বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, খারাপ আবহাওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি

  15-07-2026 11:45AM

পিএনএস ডেস্ক: টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং পরীক্ষা শেষে লংমার্চ কর্মসূচির ঘোষণাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে আজ বুধবার এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা দেখা গেছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অন্য দিনের তুলনায় বেশিসংখ্যক অভিভাবক সন্তানদের সঙ্গে নিয়ে এসেছেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন তারা।অধিকাংশ অভিভাবকরাই বলছেন, পরীক্ষা শেষে সন্তানদের একা ফিরতে দেবেন না, সঙ্গে করেই বাসায় নিয়ে যাবেন।বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার