পিএনএস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এর আগে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।
পিএনএস/এএ
হামের উপসর্গ নিয়ে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ৯৯০
14-07-2026 04:32PM

