দিল্লির ‘কিস অব লাভ’ সমাবেশে মোদিকে কটাক্ষ

  10-11-2014 01:26PM

পিএনএস ডেস্ক : ভারতে নতুন সংস্কৃতি চালু হয়েছে, আর তা হলো চুম্বনের মিছিল। কোচি ও যাদবপুরের পর শনিবার থেকে রাজধানী দিল্লিতে এ মিছিল শুরু হয়েছে। ব্যক্তি ও নৈতিক স্বাধীনতার হরণের প্রতিবাদে ঠোঁটে ঠোঁট রেখে ব্যতিক্রমধর্মী এ সমাবেশ করছে দিল্লির কয়েকশ প্রেমিকযুগল।

গোঁড়া হিন্দুত্ববাদী দলগুলোর হুমকি সত্ত্বেও ‘কিস অব লাভ’ নামের ওই সমাবেশের মিছিল শনিবার সন্ধ্যায় দিল্লির জাদিওয়ালান মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে রোববার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পৌঁছে।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, আমবেদকার বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ল ইউনিভারসিটি ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সমাবেশে অংশগ্রহণ করেছেন। বাইরে থেকেও সমাবেশে যোগ দিয়েছেন অনেকে।
সমাবেশে ভারতের গোঁড়া দলগুলোকে তীব্র ভাষায় সমালোচনা করেন তারা। ছাড়েন নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। বিজেপি নেতা মোদিকে একজন গোঁড়া হিন্দুত্ববাদী বলেও কটাক্ষ করেন তারা। তারা মানুষের নৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।



ধর্মীয় সংগঠন এ ধরনের সমাবেশের তীব্র সমালোচনা করে আসছে। শিবসেনা সদস্যরা জানান, জনসম্মুক্ষে চুম্বন ও যৌন আবেদনময়ী পোশাক পরা হিন্দু সংস্কৃতির সঙ্গে যায় না। এ সম্পূর্ণরূপে অবৈধ। এটা আমরা মেনে নিতে পারি। এ ধরনের কুচ্ছিত সংস্কৃতি আমরা প্রেমোট করতেও পারি না। তাই এটা আমরা আর কোনো স্থানে হতে দেব না।

তবে সব বাধা ও হুমকি পিছনে ফেলে সমাবেশ অব্যাহত রেখেছে তারা। কোথায় এর শেষ কেউ তা বলতে পারছে না। দিল্লি পুলিশ সূত্র জানায়, সমাবেশ থেকে এ পর্যন্ত শখানেক লোককে গ্রেফতার করা হয়েছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।


পিএনএস/সামির/শাহাদাৎ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন