পিএনএস ডেস্ক: ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে সুখকর হয়নি টাইগারদের ব্যাটিং অভিজ্ঞতা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে ১৩১ রানে আটকে দিয়েছে অজিরা।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৯ ওভারে স্কোরকার্ডে ১৩১ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩২ রান।
মিরপুরের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিকরা। দারুণ ফর্মে থাকা টাইগার ক্রিকেটাররা এবার চট্টগ্রামের মাঠে টি-টোয়েন্টি সিরিজটাও নিজেদের নামে করে নিতে প্রস্তুত।
তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় টি-টোয়েন্টির প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত ছিল লিটন দাসের, অবশেষে তাই সত্যি হলো। তাই ম্যাচের একাদশে নেই এই টাইগার উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশের হয়ে উইকেটকিপিং করবেন পারভেজ হোসেন ইমন।
নিজের ১৩তম টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের। অন্যদিকে আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশো, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জন্সন।
পিএনএস/এমএইউ
ব্যাটিং ব্যর্থতা; বাংলাদেশকে ১৩১ রানে আটকে রাখল অজিরা
17-06-2026 03:53PM

