পিএনএস ডেস্ক: সুযোগ রয়েছে তৃতীয় হয়ে পরের পর্বে জায়গা করে নেওয়ার। সেই সুযোগ কাজে লাগানোর প্রচেষ্টাতেই ইরাকের বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে সেনেগাল। কানাডার টরোন্টোতে ম্যাচের চতুর্থ মিনিটে আব্দুল্লায়ে সেকের গোলে এগিয়ে যায় সেনেগাল।
কর্নার থেকে ভেসে আসা বলে নিজের মার্কারকে হারিয়ে দুর্দান্ত হেডে বল জালের নিচের কোণে পাঠান আবদুলায়ে সেক। ফলে ম্যাচের শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। গোল হজমের পর ১৩ মিনিটে রেবিন সুলাকা লাল কার্ড দেখলে আরও চাপে পড়ে ইরাক। সাদিও মানেকে ধরে ফেলে ভুল করেন ইরাকের এই ডিফেন্ডার।
রেফারির মতে, মানে তখন গোলের স্পষ্ট সুযোগে ছিলেন। তাই ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেখানো হয়। এই সিদ্ধান্ত নিয়ে খুব বেশি বিতর্কের সুযোগ নেই। ১০ জনের ইরাক বড় চাপে পড়ে তখন। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে আরকোনো গোল অবশ্য আদায় করে নিতে পারেনি সেনেগাল।
পিএনএস/রাআ
প্রথমার্ধের খেলা শেষে এক গোলে এগিয়ে সেনেগাল
27-06-2026 02:14AM

