জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

  19-06-2026 08:25PM

পিএনএস ডেস্ক: ২০১৫ সালে পেনশন ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে সরকার. সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে পেনশনযোগ্য চাকরিকাল, পেনশনের হার, আনুতোষিক (গ্র্যাচুইটি), পারিবারিক পেনশন এবং অব্যবহৃত ছুটি নগদায়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়।পেনশনযোগ্য চাকরিকাল ও হার বৃদ্ধি: নতুন প্রজ্ঞাপন অনুযায়ী- পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল

শিক্ষা খাত আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

  19-06-2026 07:32PM

পিএনএস ডেস্ক : শিক্ষা খাত আধুনিকায়ন ও পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।এই আয়োজন অবশ্যই ইতিবাচক উদ্যোগ বলে মনে করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, “সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা খাতের আধুনিকায়ন ও পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে কাজ করছে।”এরই অংশ

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব: পানিসম্পদমন্ত্রী

  19-06-2026 05:51PM

পিএনএস ডেস্ক : তিস্তা নদীর ভাঙন ও বন্যা কবলিত মানুষের কষ্ট লাঘবে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ করি এবং পরিকল্পিত ড্রেজিং করি, তবে এই অঞ্চলের মানুষকে ইনশাল্লাহ রক্ষা করতে সক্ষম হবো। সেই কাজটুকু করার জন্যই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিশেষজ্ঞ দলসহ এখানে একত্রিত হয়েছি।শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

  19-06-2026 04:28PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খসড়া চার্জশিট’ বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত তা সংস্থার কোনো কর্মকর্তা সরবরাহ করেননি বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সিআইডি বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে খসড়া চার্জশিট সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সংস্থার কোনো কর্মকর্তা সেই তথ্য গণমাধ্যমকে সরবরাহ করেননি।শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

  19-06-2026 02:57PM

পিএনএস ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই। তবে, এ দিনটি ঘিরে পুরো রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।‎‎শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে

এবার রাজধানীর ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

  19-06-2026 01:22PM

পিএনএস ডেস্ক: রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর প্রথম পর্যায়ে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে এ প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। বাস্তবায়ন কার্যক্রমে ডিএমপির সঙ্গে যুক্ত থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন।সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত

পবিত্র হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি

  19-06-2026 12:49PM

পিএনএস ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন হাজি।এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা যাওয়া ৫৪ বাংলাদেশির মধ্যে ৩৬ জন

সংসদে ওভেন, ওয়াশিংমেশিন, মামুনুল হক এবং মুতা বিয়ে নিয়ে উত্তেজনা!

  19-06-2026 10:22AM

পিএনএস ডেস্ক: জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঋণখেলাপি, মুতা বিয়ে, পরকীয়া এবং মামুনুল হককে নিয়ে বক্তব্য-পাল্টা বক্তব্য দিয়ে সংসদে উত্তেজনা ছড়িয়েছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বিরোধী দলের সদস্যরা সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলে আখ্যায়িত করলে সরকারি দলের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানানো হয়। অধিবেশনের শুরুতেই মাইক্রোওভেন ও ওয়াশিং মেশিন ও পর্দা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে আলোচনা। অধিবেশনে ‘জুলাই যোদ্ধা’দের চিকিৎসা, কৃষকদের জন্য বরাদ্দ, স্পিকারের

দেশে ফের ভূমিকম্প অনুভূত

  19-06-2026 03:07AM

পিএনএস ডেস্ক: দেশে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।দেশের বিভিন্ন এলাকা বিশেষ করে ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে কিছু এলাকার মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

  19-06-2026 03:04AM

পিএনএস ডেস্ক: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।হারুণ অর রশীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। হারুণ অর রশীদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পাশপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতিও