খেলাধূলা

মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন

  20-06-2026 03:27PM

পিএনএস ডেস্ক: ফুটবল মাঠে তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার চেনা দৃশ্যটি এখন থেকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। চলমান বিশ্বকাপে ফিফার প্রবর্তিত এই নতুন নিয়মের প্রথম শিকার হয়েছেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে মুখ ঢেকে কিছু বলায় তাকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।বিশ্বকাপ শুরুর আগেই ফিফা জানিয়েছিল, মাঠে ‘লিপ রিডিং’ এড়াতে বা কথা আড়াল করতে মুখ ঢেকে রাখা হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে লাল কার্ড দেওয়া হবে। মূলত বর্ণবাদ বা আপত্তিকর

হাইতিকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল

  20-06-2026 10:31AM

পিএনএস ডেস্ক: মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান বাড়েনি। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা। দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যাান্ডকে আগের ম্যাচে ১-০

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

  20-06-2026 02:07AM

পিএনএস ডেস্ক: সিটল স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথম মিনিটেই দারুণ সুযোগ অস্ট্রেলিয়ার! ডিফেন্ডার ফ্রিম্যান নিজের অর্ধে রিচার্ডসের দিকে একটি দুর্বল পাস দেন। সেই ভুলের সুযোগ নিয়ে বল দখল করেন টুরে। তিনি ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শট নেন, তবে পোস্টে সতর্ক অবস্থানে থাকা গোলরক্ষক ফ্রিজ সহজেই বলটি আটকে দেন।১১ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। বালোগুন বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত স্প্রিন্টে প্রতিপক্ষের

আর্জেন্টিনা ম্যাচে বিতর্কিত রেফারিং, ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

  20-06-2026 01:03AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আলজেরিয়া। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলজেরিয়া ফিফার রেফারিং কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে ম্যাচের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।আলজেরিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রথমার্ধের একটি ঘটনা। তাদের দাবি, আর্জেন্টাইন অধিনায়ক মেসি এক পর্যায়ে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের কাফের ওপর আঘাত করেন। ঘটনাটির পর আলজেরিয়ার খেলোয়াড় ও সমর্থকরা মেসির

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুরস্কে বড় পর্দায় খেলা দেখা নিষিদ্ধ

  20-06-2026 12:18AM

পিএনএস ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তুরস্ক। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর খেলা পাগল এই দেশটি আর সুযোগ পায়নি। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে আর্দা গুলারদের হাত ধরে ভালো কিছু করার প্রত্যয় তাদের। সমর্থকরাও তাদের ঘিরে আশা করছে। তবে তুরস্কের সরকার সমর্থকদের খেলা উদযাপনে কিছুটা বিঘ্ন ঘটিয়ে ফেললো।বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য তুরস্কে বড় পর্দায় খেলা দেখানো নিষিদ্ধ করেছে দেশটির সরকার।তুরস্কের স্বরাষ্ট্র

নেইমার আমার আইডল, কিন্তু মেসিই সর্বকালের সেরা: ইয়ামাল

  19-06-2026 11:55PM

পিএনএস ডেস্ক: ব্রাজিলের নেইমারকে আইডল মানেন। কিন্তু ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির নামটিই উচ্চারণ করলেন স্পেনের তারকা লামিন ইয়ামাল।আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়েছে মেসি। এই বয়সেও চোখ জুড়ানো ফুটবল খেলে যাচ্ছেন, নিজেকে প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। তারপরও মেসির সমালোচনা করেন বা সেরা মানতে চান না, তাদের আর কিছুই বলার ইচ্ছে নেই ইয়ামালের।আরটিভিই-এর সঙ্গে সাক্ষাৎকারে প্রথম ম্যাচে মেসির পারফরম্যান্সের প্রসঙ্গে ইয়ামাল বলেন,

হাইতিকে তিন ম্যাচে ১৭ গোল দিয়েছে ব্রাজিল

  19-06-2026 11:29PM

পিএনএস ডেস্ক: মরক্কোর সঙ্গে উদ্বোধনী ম্যাচে ড্র করেছে ব্রাজিল। এ নিয়ে সমালোচনা হচ্ছে। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ড্র খারাপ ফলই। অনেকেই মনে করছেন, ব্রাজিল ছন্দে নেই। হাইতিও কি তাদের রুখে দিতে পারবে?ফিলদেলফিয়া স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবেলা করবে ব্রাজিল। এই ম্যাচের আগে ঘুরেফিরে আসছে আগের পরিসংখ্যান। হাইতির জন্য সেটা খুব সুখকর নয়। এর আগে ব্রাজিলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে হাইতি।

নেইমারবিহিনী ব্রাজিলকে হারিয়েছি: হাইতি কোচের হুঙ্কার

  19-06-2026 10:29PM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দেখা যায়নি। হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও তিনি ছিটকে গেছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। তাকে রাউন্ড অফ-৩২ এর ম্যাচে পুরো সুস্থ হয়ে মাঠে নামাতে চান। নেইমারবিহিনী ব্রাজিল প্রথম ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করে মরক্কোর সাথে। এই ব্রাজিলকে হারানোর সুখস্মৃতি রয়েছে হাইতির কোচ সেবাস্তিয়েন মিনিয়ের। আর সেখান থেকে তিনি ব্রাজিলকে অনেকটা হুঙ্কারই দিয়ে রাখলেন।ম্যাচের আগেরদিন সংবাদ

ফিফার কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অভিযোগ জানাল ইরান

  19-06-2026 08:20PM

পিএনএস ডেস্ক: যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই আসরে অংশ নিতে গিয়ে নানা ধরনের জটিলতার মুখে পড়েছে দেশটির জাতীয় ফুটবল দল।বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে নতুন এক সমস্যার সম্মুখীন হয়েছে তারা। যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানসংক্রান্ত বিধিনিষেধকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের

বাংলাদেশকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

  19-06-2026 07:28PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৪ রান। নাথান এলিসের করা ১৯তম ওভার থেকে বাংলাদেশ তুলতে পারে কেবল ১১ রান। ফলে শেষ ৬ বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ২৩ রানে। অ্যারন হার্ডির ওভারে দুই বাউন্ডারিতে ১৫ রান করলেও সমীকরণ মেলাতে পারেননি হৃদয়-সাকলাইন। ৭ রানের হারে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা।চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান